দেশ সংযোগ ফিচার

বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য সহায়তা দেবে যুক্তরাজ্য

চট্টগ্রাম বিভাগে ব্যাপক বন্যায় দুর্গত জনগোষ্ঠির জন্য ৩ কোটি ৪০ লক্ষাধিক টাকার মানবিক সহায়তা দিবে যুক্তরাজ্য।

বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮ হাজারের বেশি মানুষের জরুরি সাহায্য হিসেবে যুক্তরাজ্য এই সহায়তা দিবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কারিতাস বাংলাদেশ এবং অ্যাকশন এইড বাংলাদেশ’র সঙ্গে কাজ করা স্টার্ট ফান্ড বাংলাদেশ এই সহায়তা বরাদ্দ করবে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের পূর্বাঞ্চলে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়িয়েছে।

সারাহ কুক বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে জরুরি প্রয়োজনে সাড়া দিতে যুক্তরাজ্য ২ লাখ ৫০ হাজার পাউন্ড মানবিক সহায়তা প্রদান করছে। এই সহায়তা দিয়ে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮ হাজারের বেশি বণ্যার্তের মাঝে খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং হাইজিন কিটস, আশ্রয় সামগ্রী এবং নগদ সহায়তাসহ অত্যাবশ্যকীয় ত্রান ত্রাণ সামগ্রী সরবরাহ করা হবে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ সূত্রঃ ডিজিটাল যুগে শিশুদের মোবাইল আসক্তি থেকে কীভাবে বাঁচাবেন?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার