জাতীয় রাজনীতি

বন্যাদুর্গত চট্টগ্রামে ৯ আগস্ট প্রধানমন্ত্রীর সফর, ত্রাণ ও ঘর হস্তান্তর করবেন

চট্টগ্রামের বন্যাকবলিত তিন উপজেলা—হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এ সফরের প্রাথমিক সূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি জানান, নির্ধারিত সফরে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এছাড়া সরকারি উদ্যোগে নির্মিত নতুন ঘর গৃহহারা পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

চট্টগ্রাম প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মিত নতুন ঘরগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। সফরের দিন তিনি এসব ঘর উপকারভোগীদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে ত্রাণ বিতরণ করবেন।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অবতরণের জন্য নির্ধারিত এলাকায় হেলিপ্যাড নির্মাণের কাজও চলছে। পশ্চিম বাঁশখালীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রায় ১০০টি পুনর্নির্মিত বাড়ির চাবি উপকারভোগীদের হাতে তুলে দেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে সফরকে কেন্দ্র করে দলীয় প্রস্তুতিও জোরদার করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে এ বিষয়ে বৈঠকের জন্য তাকে এবং দলের সদস্য সচিবকে ডাকা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, সফরকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক সফরসূচি হাতে পাওয়ার পর সেই অনুযায়ী সব ব্যবস্থা সম্পন্ন করা হবে।

F Rimon

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র