ফের বাড়লো সোনার দাম
দেশের বাজারে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা।
শুক্রবার থেকে সোনার এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে বুধবার ঘোষণা দিয়ে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস। সব থেকে ভালো মানের দাম কমানো হয় ১ হাজার ১৬৭ টাকা।
এর একদিন আগে মঙ্গলবার (২১ মার্চ) ঘোষণা দিয়ে বুধবার ভালো মানের এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। অর্থাৎ দুইদিনে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা কমানো হয়। তবে, এখন আবার সোনার দাম বাড়ানো হলো। এর মাধ্যমে শেষ তিনদিনের প্রতিদিনই সোনার দাম সমন্বয় করা হলো। এর আগে কখনো দেশের বাজারে এভাবে সোনার দাম নির্ধারণ করা হয়নি।
আরও পড়ুনঃ অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল হলো বিএনপি: ওবায়দুল কাদের






মির্জা ফখরুল আলমগীরের মর্মবেদনা আমরা বুঝি : ওবায়দুল কাদের - tathyasangjog
March 23, 2023[…] আরও পড়ুনঃ ফের বাড়লো সোনার দাম […]