প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ভারতে যাচ্ছেন ৫০ বিচারক
প্রশিক্ষণ নিতে অধস্তন আদালতের ৫০ বিচারককে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য এসব বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৩) থেকে জারি করা এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে।
স্মারকের তথ্যানুযায়ী, আগামী ১৭-২১ অক্টোবর ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং ২৩-২৭ অক্টোবর তামিল নাড়ুর স্টেট জুডিসিয়াল একাডেমিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণের যাবতীয় খরচ ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। অনুমতিপ্রাপ্ত বিচারকরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।





