“প্রয়োজনে রাজনীতিতে ফিরবেন শেখ হাসিনা”
সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। প্রয়োজনে তিনি রাজনীতিতে ফিরবেন। তাছাড়া আমি নিশ্চিত আওয়ামীলীগ নির্বাচনে অংশ নেবে এবং জয়ীও হতে পারে।
গত সোমবার শেখ হাসিনা বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। সেখান থেকে তার লন্ডনে যাওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে মনে করা হচ্ছে, আপাতত তিনি দিল্লিতেই থাকবেন।
এদিকে বাংলাদেশে সরকার গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যার প্রধান হয়েছেন শন্তিতে নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা একটি নির্বাচনের আয়োজন করবেন।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎতকারে জয় যুক্তরাষ্ট্র থেকে বলেছেন, পদত্যাগের দিন থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচনের ঘোষণা দেবে তখনই তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরে যাবেন।
জয় বলেন, প্রয়োজনে তিনি রাজনীতিতে ফিরবেন। তাছাড়া আমি নিশ্চিত আওয়ামীলীগ নির্বাচনে অংশ নেবে এবং জয়ীও হতে পারে।





