জাতীয় ফিচার

“প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে”

বাংলাদেশে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে সে সুযোগ কাজে লাগাতে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বিভিন্ন সেক্টরে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি আজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সেচির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন।

কমনওয়েলথের মহাসচিবকে অভিনন্দন জানিয়ে শারমীন এস মুরশিদ বলেন, জুলাই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে জেগেছে বৈষম্যহীন মুক্ত মানবিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্খা।

তিনি বলেন, নতুন এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। উপদেষ্টা বাংলাদেশের উন্নয়নে কমনওয়েলথ দেশগুলোর সহযোগিতা কামনা করেন। কমনওয়েলথের সহকারী মহাসচিব বলেন, আমরা সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র