জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতোই অসাম্প্রদায়িক মানসিকতা পোষণ করেন”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর মতোই অসাম্প্রদায়িক মানসিকতা পোষণ করেন। প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসব, পূজা এবং ধর্মীয় কাজে তাদের নিরাপত্তার বিষয়ে খুবই সচেতন।

আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পূজা উদ্‌যাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা মন্দিরে হামলা ভাঙচুর করে তাদের কোনো ধর্মীয় মূল্যবোধ নেই। তারা দুর্বৃত্ত, তাদের কোনো দলও নেই।

তিনি বলেন, সারা দেশে ৩২ হাজার চারশত আটটি পূজা মণ্ডপ রয়েছে। পূজায় নিরাপত্তার দায়িত্বটা পুলিশের একার পক্ষে পালন করা সম্ভব নয়। পূজা পালনকালে কোনো প্রকার সহিংসতা যাতে না ঘটে, বাধা বিঘ্ন না আসে, সেই ব্যাপারে আমাদের সবার উচিত তাদের পাশে থাকা। আমি সারা দেশের আওয়ামী লীগ নেতাকর্মী ও আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই দুর্গোৎসবে সতর্ক পাহারা দিতে বলেছি।

আগামী নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি নিজেই। এ ব্যবস্থাকে পুর্নবহালেন কোনো সুযোগ আর বাংলাদেশে নেই। ১০ ডিসেম্বর বিএনপির যে পরিণতি হয়েছিল ২৮ অক্টোবরও বিএনপির কর্মসূচির সেই পরিণতি হবে।

আরও পড়ুনঃ নির্বাচন পর্যবেক্ষণে আসছে ইইউ টিম

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র