“পিটার হাসের বিরুদ্ধে ওয়াশিংটনে কোনো আপত্তিপত্র পাঠায়নি পররাষ্ট্র মন্ত্রনালয়”
নির্বাচন নিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ বাংলাদেশ সরকার বেশ কিছুদিন ধরেই ভালভাবে নিচ্ছে না। তবে পিটার হাসের বিষয়ে ওয়াশিংটনে সরকার কোনো আপত্তি দেয়নি।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, না, এ ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাদের শুধু কালচারাল স্পেস দেয়া হয়েছে। তবে ভবিষ্যতে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। কোনো রাষ্ট্রদূত যেন সীমা লঙ্ঘন না করেন সে আহ্বান জানাচ্ছি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা প্রতিবেদন নিয়ে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা প্রতিবেদন ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা। তবে প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে।
আগামী ১২ নভেম্বর ১৫ সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানীতে। সেখানে মানবাধিকার বিষয়ে বাংলাদেশে কার্যক্রম স্থগিত করা এনজিও অধিকারের কোনো তথ্য-উপাত্ত সরকার গ্রহণ করবে না বলেও জানান প্রতিমন্ত্রী।
আরও পড়ুনঃ সরকার সমস্ত আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী





