পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩
পাকিস্তানে উত্তর ওয়াজিরিস্তানে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন।
বুধবার উত্তর ওয়াজিরিস্তানের পার্শ্ববর্তী মিরানশাহ এলাকার সারগারদুন স্কয়ারে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় আত্মঘাতী বোমা হামলাকারী নিজেও নিহত হন।
হামলাকারী একটি মোটরসাইকেলে এসে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা।
হামলার পর ওই এলাকায় ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। সেখানে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। এছাড়া আহতদের স্থানীয় মিরানশাহ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পাকিস্তান সরকারের সঙ্গে তেহরিক-ই-তালেবান যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার দু’সপ্তাহের মধ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর পাঁচটি সন্ত্রাসী হামলা হয়েছে।





