পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ চীনা প্রকৌশলী নিহত
পাকিস্তানের শাংলার বেশাম শহরে আত্মঘাতী হামলায় ৫ চীনা নাগরিকসহ ছয়জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দেশটির শাংলার বেশাম শহরে তাদের বহনকারী গাড়িতে এই হামলা হয়। মালাকান্দের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
হতাহতের সংখ্যা নিশ্চিত করে ডিআইজি বলেন, হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে চীনা নাগরিকদের বহনকারী গাড়িতে হামলা চালায়। তাছাড়া হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় চীনাদের বহনকারী গাড়িরচালক নিহত হয়েছেন। চীনা নাগরিকরা প্রকৌশলী, যারা ইসলামাবাদ থেকে দাসু ক্যাম্পে যাচ্ছিল।
এর আগেও দাসু এলাকায় হামলা হয়েছে। ২০২১ সালে একটি বাসে বিস্ফোরণে নয়জন চীনা নাগরিকসহ ১৩ জন নিহত হয়েছিলেন।
আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস





