জাতীয় ফিচার

পরিবহন শ্রমিকরা বিএনপির নৈরাজ্যের ভয়ে গণপরিবহন বন্ধ রেখেছে: ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

সরকার বিএনপির সভা সমাবেশে বাধা দিচ্ছে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন শ্রমিকরা দলটির নৈরাজ্যের ভয়েই গণপরিবহন বন্ধ রেখেছেন।

আজ শনিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।

বেলা ১১টায় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সম্মেলনের প্রথম পর্ব শুরু হয়। সম্মেলন উদ্বোধন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বরিশালে টাকার বিনিময়ে লোক ভাড়া করে মহাসমাবেশে করছে। আর ভাড়া করা লোক দিয়ে আন্দোলন করার হুমকি দিচ্ছে তারা।

ওবায়দুল কাদের বলেন, দেশের সবচেয়ে বড় দুর্যোগর নাম বিএনপি। তাদের ক্ষমতা দখলের স্বপ্ন রঙিন খোয়াব ছাড়া আর কিছুই নয়।

বিএনপির আন্দোলন ঠেকাতে তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া লোক এখন বিএনপির নেতা। দেশের মানুষ দণ্ডিত ও সন্ত্রাসীদের দেশ চালাতে দেবে না।

আরও পড়ুনঃ মিতব্যয়ী এবং সঞ্চয়ী হবার আহবান প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র