দেশ সংযোগ

পদ্মা ব্যারাজ ও যমুনা দ্বিতীয় সেতুসহ তিনটি মেগা প্রকল্প অনুমোদন

পদ্মা ব্যারাজ, পদ্মা ওয়াই-টাইপ দ্বিতীয় সেতু এবং যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক নীতিনির্ধারণী সভায় জাতীয় গুরুত্বপূর্ণ এই তিনটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রছেন তুলোন এই সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থা এবং নদী ও পানি সম্পদের কার্যকর ব্যবস্থাপনায় এই তিন প্রকল্প মাইলফলক হয়ে থাকবে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের সার্বিক কৃষি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়াতে পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্তটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্ব বহন করে। বর্ষার উদ্বৃত্ত পানি ধরে রাখা এবং শুষ্ক মৌসুমে ফারাক্কার নেতিবাচক প্রভাব সামাল দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এই ব্যারাজটি কার্যকর ভূমিকা রাখবে।

অন্যদিকে, দেশের প্রধান সড়ক নেটওয়ার্ক ও অর্থনৈতিক করিডোরগুলোর গতি বৃদ্ধি করতে নতুন দুটি সেতুর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে যমুনা ও পদ্মা নদীতে বিদ্যমান সেতুগুলোর ওপর যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। সে কারণে পরিবহন সক্ষমতা বাড়াতে ও বিকল্প রুট তৈরির স্বার্থে ওয়াই-টাইপ ডিজাইনের দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য