জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

নির্বাচন সঠিক সময়ের মধ্যে হবে এতে কোনো সন্দেহ নেই: পরিকল্পনামন্ত্রী

দ্বাদশ জাতীয় নির্বাচন সঠিক সময়ের মধ্যে হবে এতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ বৃহস্পতিবার সকালে তফসিল উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বিএনপি তফসিল প্রত্যাখ্যান করবে সেটা আমরা আগেই বলেছি। তারা চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে অবৈধভাবে সরিয়ে ক্ষমতা দখল করতে।

যুক্তরাষ্ট্রের চিঠি দেওয়ার বিষয়ে মন্ত্রী আরও বলেন, নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন দেশ আমাদের চিঠি দিতেই পারে, সেই চিঠি আমরা পড়বো এবং দলের শীর্ষ নেতারা চিঠির জবাব দেবেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের কথা আমরা শুনবো। তবে নির্বাচন কীভাবে হবে সে বিষয়টি পরিষ্কার করে আইন আছে। বাংলাদেশে আইন অনুযায়ী নির্বাচন হবে।

আরও পড়ুনঃ তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র