জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

নির্বাচন পেছাতে আইনি নোটিশ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ সংশ্লিষ্টদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে ইমেইল ও রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ এই আইনি নোটিশ পাঠান। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে।

এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ বলেন, ঘোষিত তফসিল পেছানোর জন্য নোটিশে বলা হয়েছে। এছাড়া দেশের বড় রাজনৈতিক দল নির্বাচনে অনুপস্থিত রয়েছে। যদি তারা নির্বাচনে আসতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের নির্বাচনের তারিখ পিছিয়ে দেয়া উচিত। এছাড়া নির্বাচন পেছানোর বিষয়ে বিদেশিদের চাপ রয়েছে।

ইউনুছ আলী আকন্দ বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, জনস্বার্থে এ নোটিশ পাঠানো হয়েছে। দেশে হরতাল-অবরোধ চলছে। মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। সবদিক বিবেচনায় নিয়ে নির্বাচন পেছানোর দাবিতে পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে আইনগত (হাইকোর্টে রিট) পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন এই আইনজীবী।

আরও পড়ুনঃ “১৪ দল পরিচয়ে নয়; যারা বিজয়ী হতে পারেন তাদের মনোনয়ন দেয়া হবে”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র