জাতীয় ফিচার

নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে হতে পারে ২-৭ বছরের কারাদণ্ড

নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে হতে পারে ২-৭ বছরের কারাদণ্ড

মন্ত্রিসভা নির্বাচনে গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকদের বাধা দিলে ২ থেকে ৭ বছরের কারাদণ্ড দেয়ার বিধান রেখে ‘জনপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০২৩’-এর খসড়া অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান।

মো. মাহমুদুল হোসাইন খান বলেন, এ আইনে কিছু সংশোধনী প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে আগে যেমন ছিল যেকোনো ইউলিটি বিল যেদিন মনোনয়নপত্র জমা দেয়া হবে তার সাত দিন আগে জমা দিতে হতো, নাহলে মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হতো। এখন বিলটা মনোনয়নপত্র যেদিন জমা দেবে, তার আগের দিন পর্যন্ত জমা দিতে পারবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন,মনোনয়নপত্রের সঙ্গে টিআইএন সার্টিফিকেট সংযুক্ত করতে হবে এবং কত টাকা আয়কর জমা দিয়েছে, সেটাও রশিদ অনুযায়ী দিতে হবে। এটা আগে ছিল না, নতুন করে এ দুটি অংশ যোগ করা হয়েছে।

মাহমুদুল হোসাইন বলেন, গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বিধান রাখা হয়েছে। যদি কেউ গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকদের আইনানুগ কাজে বাধা দেন, সেক্ষেত্রে দুই থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরুন আপনি ক্যামেরা নিয়ে গেলেন কিন্তু আপনাকে বেরিয়ে যেতে বলা হলো। আপনার বৈধভাবে প্রবেশ করার অধিকার থাকার পরও জোর করে আপনাকে বের করে দেয়া হলো অথবা ক্যামেরা ভেঙে ফেলা হলো এমন অনেক কিছুই হতে পারে। সেক্ষেত্রে দুই থেকে সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, এ বিধানের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে, এখনও ফাইনাল করা হয়নি। আরও কিছু সংশোধন আছে। আরও কিছু মতামতসহ এটা আবার মন্ত্রিসভায় উপস্থাপিত হবে। তারপরে আরও কিছু যদি সংযোজন হয়, সেটাসহ পাস করা হবে।

আরও পড়ুনঃ “প্রধানমন্ত্রী দেশে একশত ইকনোমিক জোন তৈরির পরিকল্পনা নিয়েছেন”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র