“নির্বাচনের দিন তারা কোনো সন্ত্রাস করতে পারবে না”
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচনের দিন বিএনপি কোনো সন্ত্রাস করতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের অনেক নির্দেশনা রয়েছে। সব মানুষের অংশ গ্রহণের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।
আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের পৌর উদ্যানে আওয়ামী লীগের জনসভার স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ ভুলে গেছে। ২০১৪ এবং ২৩ সালের মধ্যে অনেক পার্থক্য।
ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এ নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে প্রতিযোগিতা রয়েছে। কোনো ষড়যন্ত্রই এ নির্বাচনে আঘাত করতে পারবে না। জনগণই মোকাবিলা করবে এবং জনগণই প্রতিরোধ করবে।
আরও পড়ুনঃ স্ট্রেস কমাতে সাহায্য করে হ্যাপি হরমোন





