“নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রতিবাদী হওয়া প্রয়োজন”
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা নিজে ভেজাল খাব না, অন্যকেও খেতে দেব না। অনেকে আছে, না বুঝে অনিরাপদ খাদ্য খাচ্ছে। অনেকে জ্ঞান ও সাহসের অভাবে চুপ করে থাকেন। এ সব জায়গায় প্রতিবাদ করতে হবে। নিজে ঠিক থাকতে হবে, পরিবার-সমাজকেও ঠিক রাখতে হবে।
বৃহস্পতিবার ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য অনিরাপদ যেকোনো সময় হতে পারে। বাজার থেকে ভেজালমুক্ত খাবার এনে বাসার টেবিলেও তা অনিরাপদ হতে পারে। কিন্তু আমরা যদি ভোক্তাদের ঠকানোর উদ্দেশে খাদ্যে ভেজাল মেশাই তবে আমরা জ্ঞানপাপী হয়ে যাই।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন এনডিসি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা: মো. এমদাদুল হক তালুকদার।
আরও পড়ুনঃ আন্দোলন সংগ্রাম করে কেউ কিছু করতে পারবে না : প্রধানমন্ত্রী






"আমরা মানুষ পোড়ানোর রাজনীতি চাই না" - tathyasangjog
February 3, 2023[…] […]