জাতীয় ফিচার

না খেয়ে কেউ মারা যায় না, বেশি খেয়ে মারা যায়: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যত টেস্টি খাবার সেটি ততই অনিরাপদ। পরিমিত খাবার খেয়েও আপনি সারাদিন কাটাতে পারবেন। আমি কিন্তু না খেয়ে থাকার কথা বলছি না৷ না খেয়ে কেউ মারা যায় না, বেশি খেয়েই মারা যায়। তাই আমাদের পরিমিত ও নিরাপদ খাদ্য খেতে হবে। অনেকেই কোন খাদ্যটি নিরাপদ তা জানে না বলেই আমাদের এ প্রয়াস৷

আজ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) আয়োজিত জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশনার ভূমিকা শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিরাপদ খাদ্য সম্পর্কে আমরা জনগণকে জানানোর চেষ্টা করছি। সুস্থ থাকতে আপাতত চর্বিযুক্ত ভাজাপোড়া খাওয়া বন্ধ করতে হবে। একই সঙ্গে নিরাপদ ও পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, যত টেস্টি খাবার ততই অনিরাপদ। পরিমিত খাবার খেয়েও সারাদিন কাটাতে পারবেন। বিবাহ অনুষ্ঠানে যে খাবার সাজিয়ে দেয় সেটি অনিরাপদ বলবো না, তবে সেটি খুব স্বাস্থ্যসম্মত তাও বলবো না। সেখানে খাবারের অপচয় হয়। না খেয়ে কেউ মারা যায় না, বেশি খেয়েই মারা যায়।

বেশ কিছু উদাহরণ উল্লেখ করে খাদ্যমন্ত্রী আরও বলেন, অনককে দেখেছি খেয়েই মারা গেছে৷ বিয়ে খেতে গিয়ে খাচ্ছে তো খাচ্ছেই, পরে সেই রাতেই স্ট্রোক করেছে। আরেক ছেলে হাসের মাংস খেয়ে মোটরসাইকেল এক্সিডেন্ট করেছে। এমন অনেক উদাহরণ আছে। তাই পরিমিত ও নিরাপদ খাদ্য খেতে হবে। সবাই জানে কিন্তু খেতে খেতে ব্যালেন্স হারিয়ে ফেলেন৷

তিনি আরও বলেন, স্কুলে যদি নিরাপদ খাদ্য ও মাদক সম্পর্কে ৫ মিনিট ক্লাস নেয়, মসজিদ মাদরাসায় যদি নিরাপদ খাদ্য সম্পর্কে জানানো হয়, তাহলে সেটি খুবই উপকারে দেবে।

আরও পড়ুনঃ “কর্মীদের সান্ত্বনা দিতেই বিএনপি নেতাদের হাঁকডাক”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র