নারী শ্রমের উন্নয়নে অবদানের জন্য অর্থনীতিতে নোবেল জিতলেন ক্লডিয়া গোল্ডিন
চলতি বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন হার্ভার্ডের অধ্যাপক ক্লদিয়া গোল্ডিন। নারী শ্রমের উন্নয়ন ফলাফল সম্পর্কে জ্ঞানবৃদ্ধিতে অবদানের জন্য এ সম্মানজনক পুরষ্কার জিতলেন তিনি।
আজ সোমবার স্থানীয় সময় বিকাল পৌনে ৪টার দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে ২০২৩ সালের অর্থনীতি শাখার নোবেলজয়ী হিসেবে মার্কিন এই অর্থনীতিবিদ ও অধ্যাপকের নাম ঘোষণা করে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।
নোবেল কমিটি জানিয়েছে, বিশ্বব্যাপী শ্রমবাজারে নারীদের অবদান খুব একটা উপস্থাপিত হয় না। কাজের ক্ষেত্রেও তারা পুরুষদের তুলনায় কম মজুরি পান। গোল্ডিন এ বিষয়ে ২০০ বছরেরও বেশি সময়ের তথ্য সংগ্রহ করেছেন।
এর মাধ্যমে তিনি দেখিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে এবং কেন উপার্জন ও কর্মসংস্থানের হারে লিঙ্গ পার্থক্য পরিবর্তিত হয়েছে।
আরও পড়ুনঃ মার্কিন প্রতিনিধি দলকে ইতিবাচক মনে হয়েছে: ওবায়দুল কাদের





