নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩
নাটোরের সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে বামিহাল-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিংড়া উপজেলার বনকুড়াইল এলাকার মো. ছাত্তার হোসেনের স্ত্রী হোসনে আরা (৪৫) ও আব্দুল মোমিনের দুই ছেলে ইমরান (২২) এবং রাব্বী (১৮)।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, সকালে অটোভ্যানে তিনজন যাত্রী বামিহাল যাচ্ছিলেন। এসময় দুর্গাপুর আঞ্চলিক সড়কে অটোভ্যানটি ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ সময় স্থানীয়রা ট্রাকটি জব্দ করেন। পরে চালক এবং হেলপারকে ধরে পুলিশে সোপর্দ করে।






"লেবুর হালি ৪০ টাকার বেশি হওয়ার কথা নয়" - Tathya Sangjog
March 11, 2024[…] আরও পড়ুনঃ নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩ […]
শিগগিরই জাতীয় দলে ফেরা হবে না তামিমের - Tathya Sangjog
March 11, 2024[…] আরও পড়ুনঃ নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩ […]
মিয়ানমারের অভ্যন্তরে ফের গোলাগুলি; বাংলাদেশে আশ্রয় নিয়েছে ২৯ বিজিপি সদস্য - Tathya Sangjog
March 11, 2024[…] আরও পড়ুনঃ নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩ […]
"তারেক রহমান যতদিন বিএনপির নেতা থাকবে ততদিন দলটির অবস্থা আরও খারাপ হবে" - Tathya Sangjog
March 11, 2024[…] আরও পড়ুনঃ নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩ […]