নয়াপল্টনে নয় কমলাপুর স্টেডিয়াম মাঠে গণসমাবেশের সিদ্ধান্ত বিএনপির
আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে নতুন ভেন্যু হিসেবে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম মাঠে সমাবেশ করার প্রস্তাব করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু।
বরকত উল্লাহ বুলু জানান, সমাবেশ করার জন্য ডিএমপির পক্ষ থেকে ভেন্যু হিসেবে মিরপুর বাঙলা কলেজ মাঠের প্রস্তাব করা হয়েছে। তবে আমরা কমলাপুর স্টেডিয়াম মাঠে সমাবেশ করা কথা বলেছি।
আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু





