জাতীয় ফিচার

“নতুন শিক্ষাক্রমে শ্রেণি কক্ষে ৫ দিন পাঠদান করা হবে”

নতুন শিক্ষাক্রমে শ্রেণি কক্ষে ৫দিন পাঠদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কয়দিন বন্ধ থাকবে তা একটি নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। গতবছর আমাদের শিক্ষাক্রমে ৬ দিন শ্রেণি কক্ষে পাঠদান করা হয়েছে। যখন বিদ্যুৎ সঙ্কট ছিলো তখন আমরা ৫ দিন পাঠদান করেছি। নতুন শিক্ষাক্রমেও ৫ দিন শ্রেণি কক্ষে পাঠদান করা হবে।

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, কারিগরি বিভাগে পূর্ববর্তী ১০ বছর কোন শিক্ষক নিয়োগ হয়নি। গত ৪ বছরে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। এদিকে, সবসময়ই কোন না কোন শিক্ষক অবসরে যাচ্ছেন। কাজেই কিছু কিছু পদ শূন্য হচ্ছে। সে অনুযায়ী আমরা শিক্ষক নিয়োগ করি। এ নিয়োগ প্রক্রিয়া খুব সহজ নয়। এ মুহূর্তে আমাদের কোন শিক্ষক সঙ্কট নেই। কোথাও পদ শূন্য থাকলে তা পূরণ হয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ র‌্যাবের সক্ষমতা বৃদ্ধির জন্য মার্কিন সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র