নতুন নেতৃত্ব দরকার: শেখ হাসিনা
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দশম বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে শেখ হাসিনা বলেছেন, নতুন নেতৃত্ব দরকার। ভবিষ্যতে নতুন নেতৃত্ব আনবেন সেটাই আশা করি। যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি। আমি চাই আপনারা নতুন নেতা নির্বাচন করুন। দলকে সুসংগঠিত করুন। পুরাতনের বিদায় নতুনের আগমন এটাই চিরাচরিত নিয়ম।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ কমিটি ২০১৯ সালে সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হয়েছে। আপনারা দায়িত্ব দিয়েছিলেন তা যথাসম্ভব পালনের চেষ্টা করেছি। এরপর অনেক ঝামেলা অনেক কিছু গেছে। করোনা মোকাবিলা, যুদ্ধ সব কিছুর মধ্যে দিয়েও আমরা সময় মতো কাউন্সিল করতে পেরেছি। যেসব জেলা ও ইউনিটে এখনো সম্মেলন হয়নি নতুন যে কমিটি আসবে সেই কমিটির নেতৃত্বের জায়গায় অবশ্যই যেন সম্মেলন হয়। সেদিকে নজর দিতে হবে।
আরও পড়ুনঃ আওয়ামী লীগের নেতৃত্বে ফের শেখ হাসিনা






আমার সৌভাগ্য আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি: ওবায়দুল কাদের - tathyasangjog
December 25, 2022[…] আরও পড়ুনঃ নতুন নেতৃত্ব দরকার: শেখ হাসিনা […]