ধানমন্ডিতে কাভার্ডভ্যান চাপায় নিহত ২
রাজধানী ধানমন্ডিতে একটি বেপরোয়া কাভার্ডভ্যান চাপায় দুই রিকশা আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন রিকশাচালকসহ আরও দুজন।
মঙ্গলবার রাত ১২টার দিকে ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ধানমন্ডির ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে একটি বেপরোয়া কাভার্ডভ্যান চাপায় দুই রিকশা আরোহী দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালকসহ আহত হয়েছেন দুজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।





