ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা
ক্রোয়েশিয়াকে কোনরকম ছাড় না দিয়ে মেসি এবং আলভারেজ জাদুতে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা।
মঙ্গলবার কাতারের লুসাইল স্টেডিয়ামে দলটির হয়ে জোড়া গোল করেন হুলিয়ান আলভারেজ। এক অ্যাসিস্টের সঙ্গে একটি গোল করেন লিওনেল মেসি।
গোলের উদ্দেশে ক্রোয়াটদের নেয়া ১২ শটের মাত্র ২টি ছিল লক্ষ্য বরাবর। তবে সেগুলো পরাস্ত করতে পারেনি এমিলিয়ানো মার্টিনেজকে। অন্যদিকে আর্জেন্টিনার নেয়া ৯ শটের ৭টিই ছিল লক্ষ্য বরাবর।
স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে ৩৩ মিনিটে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। এই বিশ্বকাপে এটি তার ৫ম গোল। তাছাড়া সব মিলিয়ে বিশ্বকাপে ১১টি গোল করলেন মেসি। এই গোলের রেশ কাটতে না কাটতে আবার আর্জেন্টিনার গোল। এবারর হুলিয়ান আলভারেজের দারুণ গোলে ৩৯ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরে আবারো মাঝমাঠের দখল নেয় ক্রোয়েশিয়া। উলটো ৭০ মিনিটে আর্জেন্টিনা আবারো গোল দিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।
৮৫ মিনিটে গোলবারের সামনে শট নিতে ব্যর্থ হয়ে দলকে হতাশ করেন লোভরেন। আর তাতে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় মদ্রিচদের।





