জাতীয়

দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনা; নিহত ৫ বাংলাদেশী

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ পাঁচ বাংলাদেশি নিহত হয়েছে, এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্যাহর ছেলে ইসমাইল হোসেন (৩৫), দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মিলনের নতুন বাড়ির আবদুল মান্নান মিলনের ছেলে দীন মোহাম্মদ রাজু (৩৩), একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর তমিজ উদ্দিন ভূঞা বাড়ির মৃত সিরাজ উল্যার ছেলে মোস্তফা কামাল পোপেল (৩৫) এবং সোনাগাজী উপজেলার চর মজলিশপুরের বাসিন্দা আবুল হোসেন (৪৫) ও তার ছেলে নাজিম (১০)।

জানা গেছে এরা সবাই ভিসা-সংক্রান্ত প্রয়োজনে কেপটাউন যাচ্ছিলেন। পথে মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের প্রাইভেটকারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা।

আরও পড়ুনঃ জাহাজ ইস্যুতে রাশিয়ার সাথে সম্পর্কে প্রভাব পড়বে না বাংলাদেশের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র