দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু
সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৬ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৩১ জন। তাদের মধ্যে ঢাকায় ৯১৮ এবং ঢাকার বাইরে এক হাজার ৪১৩ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৪২ জনে।
এদিকে বর্তমানে ৮ হাজার ২১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছাড়া পেয়েছেন মোট ১ লাখ ৮ হাজার ৭৪ জন।
গত ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
আরও পড়ুনঃ জি২০ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা





