জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৮১ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৭৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৩৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৯৩৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৪২ হাজার ৮৯ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৯২ হাজার ৫৪৪ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে এক লাখ ৪৯ হাজার ৫৪৫ জন ভর্তি হয়েছেন।

একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৮১ জন। তাদের মধ্যে ঢাকার ৭৩৫ জন এবং ঢাকার বাইরের ৪৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ৪৮৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৩৩ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৯৩৫ জন।

চলতি বছর আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৩২ হাজার ৭৫৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯ হাজার ৪১৮ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৪৩ হাজার ৩৪১ জন।

ঢাকাসহ সারাদেশে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন আট হাজার ১৪৯ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে ঢাকায় দুই হাজার ৩৯১ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন পাঁচ হাজার ৭৫৮ জন।

আরও পড়ুনঃ মামলাজটের চ্যালেঞ্জ মোকাবিলায় বিচারকদের ভূমিকা পালনে আহ্বান আইনমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র