জাতীয় দেশ সংযোগ ফিচার

“দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ। ভোটারদের ভোটকেন্দ্রে আসতে যারা বাধা দেবে তাদের প্রতিহত করতে হবে। কে জিতবে, নৌকা; কে জিতবে, শেখ হাসিনা। সামনে শুভ দিন আসছে, ভালো দিন আসছে। নৌকায় ভোট দিলে দুর্দিন কেটে যাবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের বিজয় র‌্যালি উদ্বোধন করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ফিলিস্তিনের ঘটনার যারা প্রতিবাদ করে না তারা খাঁটি মুসলমান না। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার শেখ হাসিনাই প্রথম প্রতিবাদ করেন। বিএনপি-জামায়াত প্রতিবাদ করেনি। তারা সমমনা। তারা এলোমেলো জগাখিচুড়ি ঐক্য করেছে।

তিনি বলেন, মেট্রোরেল কে করেছে? এক্সপ্রেসওয়ে কে করেছে? পদ্মা সেতু কে করেছে? গ্রামে বিদ্যুৎ কে দিয়েছে? গ্রামকে শহর কে করেছে? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করেছেন। মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্র কে করেছে, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট কে পাঠিয়েছে? মায়ের নামে সন্তানের রেজিস্ট্রেশনের ব্যবস্থা কে করেছে। শেখ হাসিনা করেছেন। নারীদের ডিসি-এসপি-ইউএনও-জজ এসব পদে কে নিয়েছে? শেখ হাসিনা নিয়েছেন। ভোটও তাকেই দিতে হবে। নারীদের সম্মান কে দিয়েছে, শেখ হাসিনা দিয়েছেন। যারা বলে নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার আসবে না তাদের বলি- ৭ তারিখ নারীদের লাইন লম্বা থাকবে, পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি বেশি হবে।

ওবায়দুল কাদের বলেন, ফিলিস্তিনের ঘটনার যারা প্রতিবাদ করে না তারা খাঁটি মুসলমান না। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার শেখ হাসিনাই প্রথম প্রতিবাদ করেন। বিএনপি-জামায়াত প্রতিবাদ করেনি। তারা সমমনা। তারা এলোমেলো জগাখিচুড়ি ঐক্য করেছে।

তিনি বলেন, মেট্রোরেল কে করেছে? এক্সপ্রেসওয়ে কে করেছে? পদ্মা সেতু কে করেছে? গ্রামে বিদ্যুৎ কে দিয়েছে? গ্রামকে শহর কে করেছে? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করেছেন। মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্র কে করেছে, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট কে পাঠিয়েছে? মায়ের নামে সন্তানের রেজিস্ট্রেশনের ব্যবস্থা কে করেছে। শেখ হাসিনা করেছেন। নারীদের ডিসি-এসপি-ইউএনও-জজ এসব পদে কে নিয়েছে? শেখ হাসিনা নিয়েছেন। ভোটও তাকেই দিতে হবে। নারীদের সম্মান কে দিয়েছে, শেখ হাসিনা দিয়েছেন।

 

আরও পড়ুনঃ “বিদেশে কর্মী না পাঠালে দেশে দারিদ্র্যের হার ১০ শতাংশ বাড়তো”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র