“দেশের সম্পদ বেচে ক্ষমতায় আসার লোভ নেই আওয়ামী লীগের”
বিএনপি-জামায়াত থেকে দেশবাসীকে সাবধান করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি নিজেরা ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়ক সরকার দিতে চায়নি। এখন তারা সেটা চাইছে কেন? গ্যাস বেচার অঙ্গীকার করে সরকারে আসে বিএনপি। দেশের সম্পদ বেচে ক্ষমতায় আসার লোভ নেই আওয়ামী লীগের।
আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনিবার্হী সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তারা দেশের সর্বনাশ ছাড়া কিছুই করতে পারে না। তাদের সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি নেই। চোর ও লুটেরাদের সঙ্গে কেউ থাকে না।
তিনি বলেন, আওয়ামী লীগ কী অপরাধ করেছে? বিএনপি কেন এক দফার কথা বলছে। যারা স্বজন হারা, তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে? বিএনপি দেশের মানুষকে কী দিতে পেরেছে?
আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি। বিএনপির অত্যাচারের শিকার দেশের সব স্তরের মানুষ। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে, তাদের মুখে এখন নীতিকথা শুনতে হয়।
শেখ হাসিনা বলেন, বিএনপির মতো অত্যাচারের পথে হাঁটেনি আওয়ামী লীগ। ২১ আগস্টের হামলার আলামত পর্যন্ত রাখতে দেয়নি। এখনো বিএনপির নেতারা আমাকে সরাসরি হত্যার হুমকি দিচ্ছে। কেন এমনটি করা হচ্ছে, এর জবাব বিএনপির কাছে চেয়েছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশকে আবারও অন্ধকারে এবং পেছনে টেনে নিয়ে যাবে। দেশবাসীকে বলব, বিএনপিকে বিশ্বাস করবেন না।






জেনে নিন কাঁচা মরিচ খাওয়ার অগণিত উপকারিতা - Tathya Sangjog
August 12, 2023[…] […]