ফিচার ব্যবসা-বাণিজ্য

দেশের ইতিহাসের সর্বোচ্চ বেড়েছে সোনার দাম

দেশের ইতিহাসের সর্বোচ্চ বেড়েছে সোনার দাম

আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ বেড়েছে সোনার দাম। দেশের বাজারে ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ৮৪ হাজার ৫৬৪ টাকায়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাজুস।

আরও পড়ুনঃ মিলারদের হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

বিজ্ঞপ্তিতে বাজুজ বলছে, দেশের বুলিয়ন বাজারে পাকা সোনার দাম বেড়েছে। সর্বশেষ গত ২২ আগস্ট সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে গত ৭ আগস্ট সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বৃদ্ধি করেছিল বাজুস। তাতে সোনার দাম পৌঁছেছিল ৮৪ হাজার ৩৩১ টাকায়। সেটাই ছিল গতকাল পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

দাম বাড়ায় রোববার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮৪ হাজার ৫৬৪ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮০ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট ৬৯ হাজার ১৬৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৭ হাজার ৩৮৭ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

রিপোর্টার

About Author

2 Comments

  1. দেশে সোনার দাম ফের কমলো - tathyasangjog

    September 11, 2022

    […] আরও পড়ুনঃ দেশের ইতিহাসের সর্বোচ্চ বেড়েছে সোনার… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই