জাতীয় ফিচার

দেশের অর্থনীতির সার্বিক অগ্রগতি ও অর্জন সন্তোষজনক: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ৫৩ বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম করেছে এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। কিন্তু নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা অনেক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি, যেগুলোকে মাইলফলক বলা উচিত।

আজ শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং বাংলাদেশ : পাথওয়েজ টু লিডারশিপ, ইউনিটি অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এক অনলাইন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মন্তব্য করেন সালেহউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানটি শাসন ব্যবস্থা, কূটনীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং যুব ক্ষমতায়নে জাতীয় নেতৃবৃন্দদের সংযুক্ত করেছিল।

তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি সম্ভব হয়েছে ধারাবাহিক সরকার এবং জনগণের প্রচেষ্টার কারণে।

বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘ক্ষমতা গ্রহণের পরপরই আমরা কিছু প্রশাসনিক বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হই। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি।’

বহুল আলোচিত সংস্কার পদক্ষেপ সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, অল্প সময়ের মধ্যে সব কিছুর সংস্কার করা সম্ভব হবে না। ‘আমরা এক ধরনের অন্তর্বর্তী সরকার, তবে আমরা জনগণের স্বার্থে কিছু ভালো সংস্কার শুরু করব যাতে আমরা একটি পদক্ষেপ নিতে পারি যা রাজনৈতিক সরকার অনুসরণ করতে পারে।’

উপদেষ্টা বলেন, তারা খুব অল্প সময়ের জন্য দায়িত্বে থাকাকালীন সংস্কার আনার চেষ্টা করছেন। দীর্ঘমেয়াদে আইনি সংস্কার ও অন্যান্য কাজ রাজনৈতিক সরকারই করবে বলে তিনি উল্লেখ করেন।
দেশের তরুণদের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাস্তবে তাদের সম্ভাবনা বিশাল।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র