দেশজুড়ে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
২০ অক্টোবর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, তবে ১৪ অক্টোবর মহালয়ার আগেই শেষ করতে হবে দেবী দুর্গার প্রতিমা। আর তাই দেশজুড়ে চলছে প্রতিমা তৈরির কাজ, ফলে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
শারদীয় দুর্গা পূজায় এক সেট প্রতিমার জন্য দেবী দুর্গা ও তার চার সন্তান। দেবী দুর্গা ও তার সন্তান সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মীকে আকৃতি দিতে ঘাম ঝরাচ্ছেন তারা। পাশাপাশি থাকে অসুর, সিংহ, হাঁস, প্যাঁচা ও সাপ।
দেশের বিভিন্ন মণ্ডপে প্রতিমা শিল্পী আর সহযোগীরা মিলে দুর্গাপূজার প্রতিমার কাঠামো নির্মাণ করছেন। মাটি আর খড় পানি দিয়ে প্রস্তুত করা হচ্ছে এসব প্রতিমা। এরপর এতে দেওয়া হয় রঙ।
এ বিষয়ে প্রতিমা শিল্পী বলাই চন্দ্র পাল বলেন, এ বছর ১২টি কাজের অর্ডার পেয়েছি। বেশিরভাগ ঢাকার বিভিন্ন পূজামণ্ডপের। ঢাকার বাইরে থেকে দুটি অর্ডার পেয়েছি। পূজার জন্য সাধারণত তিন মাস আগে থেকে কাজ শুরু করতে হয়। আমার প্রতিমার কাজ প্রায় শেষ, এখন শুধু রঙ দিয়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পালা। করোনার পর মাটি-খড়ের দাম বেড়ে গেছে। এখন প্রতি সেট প্রতিমার জন্য ৭০ হাজার টাকা নেই। দাম নির্ভর করে প্রতিমার ছোট-বড় ও ডিজাইনের ওপর।
এসময় পাশে বসে দেবী দুর্গাকে সাজাচ্ছিলেন নিতাই পাল। তিনি বলেন, এই পেশায় কাজ করে পূজার উৎসবের সময়ই শুধু আনন্দ। সারাবছর তেমন কাজ থাকে না। বাকি দিন কষ্ট করে চলতে হয়। তরুণরা আসতে চান না এ পেশায়। আমরা যারা আগে থেকে শিখেছি তারাই প্রতিমা বানাচ্ছি।
আরও পড়ুনঃ “বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না”






বেগম জিয়ার মুক্তি নিয়ে কোনো রাজনীতি হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী - Tathya Sangjog
October 2, 2023[…] […]
দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু - Tathya Sangjog
October 2, 2023[…] আরও পড়ুনঃ দেশজুড়ে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে … […]
৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ - Tathya Sangjog
October 2, 2023[…] আরও পড়ুনঃ দেশজুড়ে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে … […]
বিএনপি নির্বাচনি পরিবেশ বিনষ্টের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে - Tathya Sangjog
October 2, 2023[…] আরও পড়ুনঃ দেশজুড়ে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে … […]
"চালের দাম এই মুহূর্তে নিম্নমুখী" - Tathya Sangjog
October 2, 2023[…] আরও পড়ুনঃ দেশজুড়ে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে … […]
২০০৫ সালের গবেষণায় চিকিৎসায় নোবেল পেলেন কাতালিন কারিকো ও ড্রু ওয়েজমান - Tathya Sangjog
October 2, 2023[…] আরও পড়ুনঃ দেশজুড়ে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে … […]
দীর্ঘ সময় ধরে বসে থাকলে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে - Tathya Sangjog
October 2, 2023[…] আরও পড়ুনঃ দেশজুড়ে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে … […]