দিনাজপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ; নিহত ২
দিনাজপুরের বিরামপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলির ছেলে সোহেল রানা (৩৮) এবং একই উপজেলার নিমগর বালুবাড়ী এলাকার রুস্তম আলীর মেয়ে সেলিনা বেগম (২৮)।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বুধবার সকালে নওগাঁ সাপাহার থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল দুজন আরোহী নিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। পরিবারের আপত্তি থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুনঃ “অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সমুদ্রকে নিরাপদ রাখতে কাজ করছে সরকার”





