জাতীয়

তানজানিয়ায় প্লেন বিধ্বস্ত, ২৬ জনকে উদ্ধার, নিখোঁজ ১৭

প্লেন বিধ্বস্ত

খারাপ আবহাওয়ার মধ্যেই বিমানবন্দরে অবতরণের সময় তানজানিয়ার ভিক্টোরিয়া লেকে প্রিসিশন এয়ারের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে।

প্লেনটি বাণিজ্যিক রাজধানী দার-এস-সালাম থেকে ছেড়ে যায়। এরপর বুকোবাতে ঝড় ও ভারি বৃষ্টির কারণে সকালের দিকে ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হয়।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্লেনটির অধিকাংশই লেকের পানিতে ডুবে গেছে। শুধু প্লেনের পেছনের অংশ পানির ওপরে রয়েছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, সেখান থেকে এখন পর্যন্ত ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কেউ নিহত হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়। বিমানটিতে ৩৯ জন যাত্রী, দুই পাইলট ও দুই কেবিন ক্রুসহ ৪৩ জন ছিলেন।

দেশটির ওই আঞ্চলের কমিশনার আলবার্ট চালামিলা জানান, এরই মধ্যে ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে উদ্ধার কাজ চলমান রয়েছে। পাশাপাশি পাইলটের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।

আরও পড়ুন: সোমালিয়ায় আত্মঘাতি বোমা হামলায় নিহত ১৫

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র