অন্যান্য বিশ্ব সংযোগ

তাইওয়ানে গলফ বল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫

দক্ষিণ তাইওয়ানে একটি গলফ বল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ জন বিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তবে এখনো পাঁচজনের কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সংবাদ সংস্থা এপি জানায়, শুক্রবার রাতে পিংতুং কাউন্টির কারখানায় আগুন লেগে যায় এবং সারা রাত ধরে তা চলতে থাকে।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা এখনও কারখানার চারজন কর্মী এবং একজন দমকলকর্মীর সন্ধান করছেন। এছাড়াও শতাধিক আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ বিষয়ে পিংতুং কাউন্টি ম্যাজিস্ট্রেট চৌ চুন-মি একটি ফেসবুক পোস্টে বলেন, আগুনের কারণ তদন্তাধীন রয়েছে। পরিবারের সদস্যদের দুর্ভোগ দেখে , আমি আমার গভীর সমবেদনা প্রকাশ করা ছাড়া আর কিছু বলতে পারি না।

আরও পড়ুনঃ “যুদ্ধ নয় শান্তি, সমৃদ্ধির জন্য কাজ করুন”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা