অন্যান্য দেশ সংযোগ ফিচার

তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে কোনো ছাড় নয়: পররাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়কের ব্যাপারে সরকার কোনো ছাড় দেবে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কেয়ারটেকার সরকার ইজ দ্য নট এ্যান ইস্যু এ্যাট অল। কেয়ারটেকার সরকার আমরা মানতে পারি না, মানবো না। এক্ষেত্রে আমরা কোনো ছাড় দেবো না। যদি তারা ভোটে না আসে, সেটা তাদের বিষয়।

আজ শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী বলেন, আপনারা নির্বাচন নিয়ে অনেক চাপের কথা বলেন, কিন্তু আমরা তো এমন কিছুর ‘টের-টুর’ পাই না। বহির্বিশ্ব আমাদের কিছুই করতে পারবে না যদি জনগণ সঙ্গে থাকে। আমরা বিশ্বাস করি জনগণ আমাদের সঙ্গেই আছে।

তবে সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়নি বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে কোনো আলোচনা হয়নি। তবে দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকে ভোট নিয়ে আলোচনা হয়েছে কিনা জানি না।

দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে মোমেন বলেন, বাংলাদেশ-ভারত বিদ্যমান গভীর সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। উভয় দেশের মধ্যকার অনিষ্পন্ন সমস্যা সমাধানে আলোচনার তাগিদ দেন ভারতীয় প্রধানমন্ত্রী।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ চাপের পরও বাংলাদেশ তার নিজের স্বার্থ রক্ষা করে চলবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার