ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে। এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১২টা ৪৯ মিনিট ৫৬ সেকেন্ডে ভূমিকম্পটি টাঙ্গাইলে সংঘটিত হয়েছে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ৫৯ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে।
এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
আরও পড়ুনঃ একসময় রোগ সারাতে খাওয়া হতো লাড্ডু





