জাতীয় ফিচার

টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত

বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত

কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরেক শিক্ষার্থী।

দেশটির গণমাধ্যমের জানিয়েছে, চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি খুব দ্রুতগতিতে ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাওয়ার সময় এটি র্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের ওপর দিয়ে খাদে গিয়ে পড়ে এবং অন্য কংক্রিটের দেওয়ালে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন। এরমধ্যে গাড়ির পেছনের আসনে বসা দুজন ঘটনাস্থলেই মারা যান। সামনের আসনে বসা আরেক শিক্ষার্থীকে উদ্ধার করে ট্রমা সেন্টারে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। অন্য এক শিক্ষার্থী ও গাড়ির চালক গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন- শাহরিয়ার খান, এঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। শিক্ষার্থী কুমার দে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে।

এক টুইট বার্তায় টরেন্টোর পুলিশ জানিয়েছে, হতাহত চারজনই বাংলাদেশি শিক্ষার্থী। তাদের প্রত্যেকের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৩

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র