জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন জেলার মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে শাহ পরান (১৮) ও একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে আল মাহমুদ (১৭)। নিহতরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে মহেশপুরের মালাধরপুর গ্রাম থেকে ওই দুই যুবক ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহ পরানকে মৃত ঘোষণা এবং আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। যশোর নেয়ার পথে বারোবাজার এলাকায় আল মাহমুদের মৃত্যু হয়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র