অন্যান্য দেশ সংযোগ ফিচার

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন।

আজ শুক্রবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দিল্লি পৌঁছান তিনি। এর আগে বেলা ১১টা ১৩ মিনিটে নয়া দিল্লির উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এর আগে শুক্রবার সকালে গণভবনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করনে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ল্যাভরভ।

সাংবাদিকদের তিনি জানান, ইউরেনিয়াম পরিবহন ও আমদানির আনুষ্ঠানিকতায় ভার্চুয়ালি উপস্থিত থাকতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে চলমান যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের উপায় খুঁজে বের করতে হবে। যুদ্ধের এই পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলো সংকটে পড়েছে বলেও রুশ পররাষ্ট্রমন্ত্রীকে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে তৈরি পোশাক ছাড়া আর কী কী পণ্য রাশিয়া আমদানি করতে পারে, সে বিষয়ে দেশটির শীর্ষ পর্যায়ে পর্যালোচনা চলছে বলেও জানান সের্গেই ল্যাভরভ।

আরও পড়ুনঃ চাপের পরও বাংলাদেশ তার নিজের স্বার্থ রক্ষা করে চলবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার