দেশ সংযোগ ফিচার

জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

জাপান সফরের দ্বিতীয় দিনে আজ এখানে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী এখানে ইম্পেরিয়াল প্যালেসে স্থানীয় সময় বিকেল ৩টায় সম্রাটের সাথে সাক্ষাত করেন।

এদিকে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, বাংলাদেশ-জাপান বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক কমিটির চেয়ারম্যান, জাইকার প্রেসিডেন্ট, জেট্রোর চেয়ারম্যান, বাংলাদেশ মৈত্রী সংসদীয় লীগের সভাপতি এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আকাসাকা প্যালেসে তার সঙ্গে পৃথক অনুষ্ঠানে সাক্ষাৎ করেন।

এর আগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল (২৫ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল সকালে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন।

আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার