জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে ভাটা পড়েছে: আসিফ মাহমুদ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে ভাটা পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর ফটো গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।
উপদেষ্টা বলেন, সব দফতরের রিপোর্টের ভিত্তিতে যারা বিভিন্ন দুর্নীতে জড়িত বলে প্রমাণিত ও সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে ভাটা পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
আসিফ মাহমুদ বলেন, আগে যে কোনো প্রকল্পের টাকা দুর্নীতির মাধ্যমে সরিয়ে ফেলা হতো। জনগণের অর্থের অপচয় রোধ করতে হবে।





