জাতীয় ফিচার

চীনে স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে নিহত ১৩

চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে একটি স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছেন।

আজ শনিবার দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত ১১টার দিকে হেনানের ইয়ানসানপু গ্রামের ইয়িংকাই স্কুলের ছাত্রাবাসে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। প্রায় ৪০ মিনিট তৎপরতা চালানোর পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

আগুনে ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি একজন আহতও হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সিনহুয়া।

আগুন লাগার কারণ স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। তবে ঘটনায় জড়িত সন্দেহে অন্তত একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ “২০ হাজার টাকার বিনিময়ে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয়া হয়েছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র