জাতীয় ফিচার

“চালের দাম একেবারে কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন”

চালের দাম একেবারে কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

শনিবার সকালে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন সাইলো (খাদ্যশস্য রাখার কাঠামো) ও নতুন খাদ্যগুদাম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

আলী ইমাম মজুমদার বলেছেন, আমরা যদি মজুত বাড়াতে পারি, তাহলে চালের দাম যেমন কমবে, তেমনি গমের দামও কমবে। বর্তমানে চালের দাম কমে গেছে। তবে চালের দাম একেবারে কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‌‘ম‌ধ্যবিত্তদের মধ্যে গমের চাহিদা বেড়েছে। দেশে বর্তমানে গমের চাহিদা ৭০ লাখ টন। দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টনের বেশিরভাগ আমদানি হয় বেসরকারিভাবে।’

তিনি আরও বলেন, এবছর বোরো ফসল উৎপাদন ভালো হয়েছে। বোরো ভালোভাবে মজুত করতে পারলে খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস ও টিসিবির পরিমাণ আরও বাড়ানো যাবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র