চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আরাকান সড়কের রায়খালী এরিনা কমপোজিট অ্যান্ড স্পিনিং ইন্ডাস্ট্রি লিমিটেডের সামনে এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে বাসের চালক জাকির হোসেনকে (৩০) আটক করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মো. আদিলের স্ত্রী অঞ্জনা বেগম (৪০), ফটিকছড়ি উপজেলার জালাল আহাম্মদের ছেলে মো. সেলিম (৪৫), পটিয়া উপজেলার বৈদ্যপাড়ার বাসিন্দা মৃত বলরাম দে’র ছেলে বাবুল দে (৬০) ও একই উপজেলার দৌলতপুরের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. করিম (৫৪)। এছাড়া নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ২৫ বছর। তাদের মধ্যে একজন ওই দুর্ঘটনাকবলিত সিএনজির চালক ও অবশিষ্টরা যাত্রী বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে পটিয়ার বাদামতলা থেকে যাত্রী নিয়ে কালুরঘাট সেতুর দিকে অটোরিকশাটি যাচ্ছিল। বিপরীতে বাসটি নেত্রকোনা জেলা থেকে বোয়ালখালীর হাওলা দরবার শরীফের ওরসে আসছিল। হাওলা দরবার শরীফ থেকে শাহ আমানত সেতু পার হতে পটিয়ার দিকে যাচ্ছিল বাসটি। এটির গন্তব্য ছিল নেত্রকোনা। ৯টার দিকে আরকান সড়কের রায়খালী এলাকায় এরিনা কমপোজিট অ্যান্ড স্পিনিং ইন্ডাস্ট্রি লিমিটেডের সামনে রাস্তায় দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত বাকি দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে আরেকজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মো. আবু সুফিয়ান বলেন, বাসের চালক বেপরোয়া গতিতে বাসটি চালালে এ দুর্ঘটনা ঘটে। বাসচালক সম্ভবত নেশাগ্রস্থ ছিলেন।
এবিষয়ে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, দুর্ঘটনায় এক নারীসহ চারজন ঘটনাস্থলে মারা গেছেন। অটোরিকশাচালক এবং একজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনঃ জুন মাসে একশ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী






"আগামী অর্থবছরের বাজেটে ব্যবসায়ীরা খুশী হবেন" - tathyasangjog
April 13, 2023[…] এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম […]