জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৪

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৪

গোপালগঞ্জ সদর উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে আব্দুল আলীম (২৫) নামে এক পুলিশ সদস্যের নাম পরিচয় পাওয়া গেলেও অন্য ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম (২৫) বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ অফিসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন ।

আরও পড়ুনঃ টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

পুলিশ আরো জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচ চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে ।এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়।এ ঘটনায় আহত হয় আরো ১০ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী।

রিপোর্টার

About Author

1 Comment

  1. ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু - tathyasangjog

    October 7, 2022

    […] আরও পড়ুনঃ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র