গুলশানে বহুতল ভবনে আগুন, নিহত ১
রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।
রোববার রাত ১০টায় ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহে পোড়ার কোনো চিহ্ন নেই। ভবন থেকে লাফিয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ হাসপাতালে নিয়ে আসা বনানী ক্লিনিকের কাস্টমার কেয়ার ইনচার্জ আশীস বিশ্বাস বলেন, আগুনের খবর শুনে তাদের ক্লিনিক থেকে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছালে ফায়ার সার্ভিসের কর্মীরা মরেদেহটি হাসপাতালের উদ্দেশে পাঠিয়ে দেন।
আরও পড়ুনঃ শর্ত সাপেক্ষে ভারতীয় ছবি আমদানিতে সম্মত চলচ্চিত্র পরিষদ





