জাতীয় ফিচার

গাজীপুরে শিল্প-কারখানার গ্যাস সংকট: সন্ধ্যার মধ্যে সমাধানের আশ্বাস জ্বালানি উপদেষ্টার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, গাজীপুরের শিল্প-কারখানাগুলোতে চলমান গ্যাস সংকট কাটাতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং শনিবার সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বন্ধুরা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, “শিল্প মালিকদের গ্যাস সংকটের অভিযোগ আমরা সরেজমিনে পরীক্ষা করে সত্যতা পেয়েছি। এলএনজি কার্গো ইতোমধ্যে দেশে এসেছে, তবে সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার কারণে এখনও ডকিং সম্ভব হয়নি। আমরা আশা করছি, আজ বিকেলের মধ্যে এটি সম্পন্ন হলে গ্যাস সরবরাহের উন্নতি হবে।” তিনি আরও জানান, সরকার এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

গাজীপুরের শিল্পাঞ্চলে গত কয়েক মাস ধরে গ্যাসের চাপ কম থাকায় তৈরি পোশাক, সুতা উৎপাদন, এবং অন্যান্য শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে। টাওয়েল টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদাত হোসেন বলেন, “গত এপ্রিল থেকে গ্যাস সংকটের কারণে আমাদের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। আমরা অন্তত ৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ চাই।”

ফাওজুল কবির আরও জানান, গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের বিষয়টিও তাঁর নজরে এসেছে। তিনি বলেন, “তিতাস গ্যাসের কিছু কর্মকর্তা এই অবৈধ সংযোগের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং শিগগিরই বড় পরিসরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র