জাতীয় ফিচার

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; নিহত বেড়ে ১৫

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। নিহতের নাম নাদেম (২২)। এ নিয়ে ঘটনাটিতে ১৫ জনের মৃত্যু হলো।

আজ শনিবার রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, নাদেমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৫ জন মারা গেল।

নাদেমের শ্যালক আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচর গ্রামে। তার বাবার নাম আব্দুর রহিম। বর্তমানে কালিয়াকৈর তেলিরচালা এলাকায় থাকতেন। একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন তিনি। স্ত্রী শারমিন ও তাদের এক ছেলে গ্রামের বাড়িতে থাকে।

এর আগে গত ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে।

আরও পড়ুনঃ “ভবিষ্যতে সব মহাসড়ক ক্যামেরার আওতায় আনা হবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র